সোমবার, ১৮ মে, ২০২০

তারাকান্দা উপজেলা পরিদর্শন করলেন ডিসি মিজানুর রহমান


আজ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা সদরের করোনাভাইরাস পরিস্থিতিতে তারাকান্দা বাজারের বর্তমান অবস্থা সরে-জমিনে পরিদর্শন করেন,মোঃ মিজানুর রহমান,জেলা প্রশাসক, ময়মনসিংহ এসময় আরো উপস্থিত ছিলেন এ,কে,এম গালিব খান, উপ-পরিচালক,স্থানীয় সরকার মন্ত্রণালয় ময়মনসিংহ, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী।
ডিসি মিজানুর রহমান তারাকান্দা বাজারের লগডাউন অবস্থায় ব্যবসায়ীদের সচেতনতার সম্পর্কে খোঁজখবর নেন।পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন,সেই সাথে বৈশ্বিক করোনাভাইরাস মোকাবেলায় কোভিড-১৯ এর উপস্থিত সকল স্বেচ্ছা-সেবক দলের সদস্যদের সহযোগীতার জন্য ধন্যবাদ এবং প্রশংসা করেন।
কোনক্রমেই যেনো সামাজিক ও শারিরিক দূরত্ব মানা হতে ব্যবসায়ীগণ অবহেলা না করেন এবং সরকারের নির্দেশনা মেনে যে সকল প্রতিষ্ঠান যতক্ষণ খোলার অনুমিত আছে তা মেনে চলতে আর যেসব প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা তা বন্ধ রাখতে পুলিশ প্রশাসন ও তারাকান্দা বণিক সমিতির সভাপতি নূরুজ্জামান সরকার কে নির্দেশনা প্রদান করেন।
অবিলম্বে করোনা কালের অবসান হবে এ আশাবাদ ব্যক্ত করে তিনি জরুরি প্রয়োজন ছাড়া ঈদে ঘর হতে না বেরোনোর জন্য সবার প্রতি আহবান জানান।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য