ঈদের শপিং করা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া ও অভিমান করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মঙ্গলবার ভোরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
মৃত কাজী আদর আলী (৩৮) উপজেলার মাঝাইল গ্রামের বাসিন্দা।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাজী আদর ও তার স্ত্রীর মাঝে আর্থিক অভাব-অনটনের কারণে ঈদের শপিং করা
নিয়ে গত কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। রাতে সেহেরি খেয়ে মসজিদে নামাজ আদায় করে বাডি়তে ফিরে ঘরের পেছনের লিচু গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিয়ে গত কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। রাতে সেহেরি খেয়ে মসজিদে নামাজ আদায় করে বাডি়তে ফিরে ঘরের পেছনের লিচু গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
তবে এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, আদর আলী পূর্ব থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন। যে কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে
সুত্র অনলাইন সংস্করণ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য