সোমবার, ১৮ মে, ২০২০

২০২১ সালেও অর্থনৈতিক পুনরুদ্ধার অসম্ভবের আশঙ্কা আইএমএফ প্রধানের


আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির ধাক্কায় বৈশ্বিক অর্থনীতির ক্ষতি পুনরুদ্ধারে পূর্বানুমানের চেয়েও অনেক বেশি সময় লাগতে পারে। গতকাল সোমবার (১৮ মে) এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি।
ক্রিস্টালিনা বলেন, করোনা মহামারির কারণে ২০২০ সালে বৈশ্বিক জিডিপি সংকোচনের হার তিন শতাংশ পূর্বাভাস পুনর্বিবেচনা করছে আইএমএফ। সেক্ষেত্রে পূর্বাভাস সংশোধিত হলে ২০২১ সালে আংশিক অর্থনৈতিক পুনরুদ্ধারের হার ৫ দশমিক ৮ শতাংশ হওয়ার ধারণাও পরিবর্তিত হবে।
তিনি আরও বলেন, সারা বিশ্ব থেকে পাওয়া তথ্য পূর্বানুমানের চেয়েও বাজে পূর্বাভাস দিচ্ছে। ফলে অবশ্যই এই সংকট থেকে পুনরুদ্ধারে আরও বেশি সময় লেগে যাবে। আইএমএফ অর্থনৈতিক পুনরুদ্ধারের সময়কালে ঋণের উচ্চমাত্রা, বর্ধিত ঘাটতি, বেকারত্ব, দেউলিয়াত্ব, দারিদ্র্য বৃদ্ধি এবং বৈষম্যের মতো ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর ওপর নজর রাখছে।
উল্লেখ্য, আগামী জুনে বৈশ্বিক অর্থনীতির নতুন পূর্বাভাস প্রকাশ করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য