কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে জেলা শহরের করোনার আক্রমণের চলমান অবস্তায় সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর পাল্টে গেছে পুরো চিত্র। শহরের ছোট-বড় মার্কেট শপিং সেন্টারগুলোতে এখন মানুষের উপচেপড়া ভিড়।
এ যেন করোনা জয় করে ঈদের আমেজ। কিছু কিছু শপিং সেন্টারে নিয়ম মেনে চললেও অধিকাংশই মানছেন না সরকারি নির্দেশনা। ফলে বেড়ে গেছে করোনা সংক্রমণের ঝুঁকি।
ঈদের কেনাকাটায় পুরুষ থেকে শুরু করে মহিলারা তাদের পরিবারের অনেককেই নিয়ে শহরের মার্কেট সহ শপিং মলগুলির মধে গাদাগাদি করে একত্রিত হয়েছে, তাদের আবার কাউকে কোলের শিশু বাচ্ছাদেরও নিয়ে আসতে দেখা যায়।করোনার এই প্রেক্ষাপটে এ যেন এক মৃত্যুর মিছিল। অনেক সচেতন মানুষ ঈদ মার্কেটের মানুষের কেনাকাটার ঢলের এমন দৃশ্য দেখে প্রশাসনকেই দায়ী করছেন, কেউ আবার সাধারন মানুষকে বিবেকহীন বলে মন্তব্য করছেন ।
এমন অবস্তায় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি জরুরী সভা ডেকে করোনা ভাইরাস থেকে মুক্তি ও নিরাপদ থাকার জন্য পূর্বের লকডাউনের ন্যায় কিশোরগঞ্ শহরের দোকান পাট ও সকল ব্যাবসা প্রতিষ্ঠান ১৩ মে থেকে ৩০ মে ২০২০ পর্যন্ত বন্ধ রাখার সিধ্দান্ত নিয়েছেন। শহরে চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে মাইকিং করা হচ্চে, বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন নির্দিস্ট দুরত্ব ও মাস্ক ব্যাবহারের গুরুত্ব বুঝানোর পরেও অনেকেই মানছেনা কোন সতর্ক বার্তা। এরকম করেই চলছে কেনাকাটা করতে আসা ক্রেতারা। এমন অবস্তায় প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া পরিস্তিতি সামাল দেওয় সম্ভব নয় বলে দাবী উঠেছে ।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য