মঙ্গলবার, ১২ মে, ২০২০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তার দায়িত্বে কর্মরত ২২জন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ফলে সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাঈদ আহমেদ বলেন, ২২জন এপিবিএন সদস্যের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। আরও তিনজনের করোনা উপসর্গ রয়েছে। তারা বর্তমানে হাসপাতালে রয়েছেন।
তিনি বলেন, এর আগে গত ২৭ এপ্রিল তিনজন এপিবিএন সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। সে সময় ট্রাইব্যুনালের ভেতরে থাকা দুটি পুলিশ ব্যারাকের মধ্যে একটি লকডাউন করা হয়।
সাঈদ আহমেদ আরও বলেন, বর্তমানে ট্রাইব্যুনাল ঝুঁকিপূর্ণ। কেউ সেখানে প্রবেশ করতে পারছে না।
জানাগেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন চেয়ারম্যান (বিচারপতি), দুইজন সদস্য (বিচারপতি), রেজিস্টার অফিস, এজলাস কক্ষ, হাজতখানা, অস্ত্রাগার, দুটি গেট, প্রসিকিউশন কার্যালয়সহ সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশের তিন সংস্থা।
এরমধ্যে ডিএমপি পুলিশের ১২ জন, এসবির ৪১ জন ও এপিবিএনের ৭০ জন সদস্য বিভিন্ন শিফটে দায়িত্বে রয়েছে

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য