মঙ্গলবার, ১২ মে, ২০২০

শায়েস্তাগঞ্জে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়াকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ৯ মে রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সাধারণ সম্পাদক হোসেন মো. আদিল জজ মিয়া স্বাক্ষরিত এক পত্রে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে চেয়ারম্যান মুখলিছ মিয়াকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেন

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য