জেরুজালেমের লায়ন গেট এলাকায় এক ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। ৩২ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম লায়্যিদ আল হালাক।
ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।
জানা গেছে, লায়্যিদ আল হালাক পূর্ব জেরুজালেমের ওয়াদি আল-জোজ এলাকার বাসিন্দা। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এই ঘটনার পর বিক্ষোভ এড়াতে পুরাতন শহরে সকল গেট বন্ধ করে দিয়েছে জেরুজালেমের পুলিশ।
সুত্র অনলাইন সংস্করণ
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য