রবিবার, ৩১ মে, ২০২০

৩২ দিন কোমায় থেকে ৫ মাসের শিশুর করোনা জয়



করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট রোগ কোভিড-১৯ থেকে মুক্তি পেয়েছে পাঁচ মাস বয়সী এক শিশু। ওই শিশুর নাম ডোম। ব্রাজিলের একটি হাসপাতালে ৫৪ দিন চিকিৎসা শেষে শিশুটি সুস্থ হয়েছে।

দীর্ঘ ৩২ দিন ডোম কোমায় ছিল বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।

শিশুটির বাবা ওয়াগনার আন্দ্রেদে সিএনএনকে জানান, প্রথমে একটি হাসপাতালে ভর্তির পর ডোমের শ্বাস নিতে কিছুটা অসুবিধা হচ্ছিল। তাই ডাক্তাররা মনে করেছিলেন এটি ব্যাকটেরিয়া সংক্রমণ। তবে তাদের ওষুধে কোনো ফল না দেওয়ায় তার অবস্থা আরও খারাপ হয়ে যায়।

তিনি বলেন, ‘তারপরে আমি এবং আমার স্ত্রী তাকে দ্বিতীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় হাসপাতালে তাকে পরীক্ষা করা হয় এবং তার করোনভাইরাস শনাক্ত হয়।’

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, করোনাভাইরাসে বিপর্যস্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে চার লাখ ৯৯ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৪৯ জনের।

সুত্র অনলাইন সংস্করণ


দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য