রবিবার, ৩১ মে, ২০২০

বাড়তি বাসভাড়া প্রত্যাহারের দাবি বিএনপির



করোনাভাইরাস সংকটের মধ্যে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাবকে সরকারের ‘মরার ওপর খাড়ার ঘা’ নীতি আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। আজ রোববার দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি জানান।

রিজভী বলেন, ‘এই সরকার যে জনগণের প্রতি বৈরী তার প্রমাণ শতকরা ৮০ শতাংশ বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব। ‘‘মরার ওপর খাড়ার ঘা’’ নীতি আওয়ামী লীগের সরকারের প্রতিষ্ঠিত কর্মসূচি। জনগণকে জিম্মি করে রক্তচোষার নীতি এদের একমাত্র চালিকা শক্তি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে প্রায় দ্বিগুণ বাসভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

রিজভী বলেন, ‘করোনার আঘাতে জনজীবন মহাবিপর্যয়ের মধ্যে। আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা এই সপ্তাহের বাঁধভাঙ্গা পানির মতো জনজীবনকে গ্রাস করেছে। দিন আনে দিন খায় মানুষ, দিন মজুর, রিকশাচালকসহ নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর ওপর বাস ভাড়া বৃদ্ধি ওই নিরন্ন ও বিপন্ন মানুষের ওপর কষাঘাত। বাস চালুর আগেই বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্তেই প্রমাণিত হয় এই সরকার শোষণ ও গরীবকে মারার যন্ত্র।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের দেওয়া এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘তথ্যমন্ত্রী বলেছেন ত্রাণ নিতে আসার লোক পাওয়া যাচ্ছে না। তার এই বক্তব্য ফরাসী বিপ্লবের সময়ের ষোড়শ লুই-এর স্ত্রীর কথাই মনে পড়ে যায়-‘রুটি নাই তো কি হয়েছে, কেক খাবে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘জনগণের ক্ষুধা, হাহাকার, কর্মহীন আমলে না নিয়ে সারাক্ষণ এই সরকার জনগণকে নিয়ে উপহাস করতেই ব্যস্ত।’

বিশেষজ্ঞদের মতামত নিয়ে ছুটি প্রত্যাহার করা হয়েছে-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যে ‘গোটা জাতি বিস্মিত ও হতবাক’ হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

সুত্র অনলাইন সংস্করণ



দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য