শনিবার, ১৬ মে, ২০২০

ময়মনসিংহে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা





ময়মনসিংহ নগরে স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট পরিচালনার দায়ে চার প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মে) দুপুরে নগরের নতুন বাজার, সাহেব আলী রোড, সি.কে ঘোষ রোড, চরপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম।

এসময় রয়েল কনফেকশনারি, স্বপ্ন সুপারশপ, বাটা শো-রুমের প্রত্যেককে ২০ হাজার করে ৬০ হাজার ও মিলান মেগামলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলামে জানান, সীমিত আকারে দোকানপাট খোলার কথা বলা হলেও তা স্বাস্থ্যবিধির শর্ত মেনে খুলতে হবে। কিন্তু অনেক প্রতিষ্ঠান সেই শর্ত না মেনেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সেলসম্যানদের মাস্ক-হ্যান্ডগ্লাবস না থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা না থাকা, দোকানের প্রবেশমুখে জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এসময় তাদের সতর্ক ও ক্রেতাসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য