শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

তারাকান্দায় ভাতিজার থাপ্পরে চাচাসহ দু’জন খুন





ময়মনসিংহের তারাকান্দায় শুক্রবার বিকেলে ভাতিজার থাপ্পরে চাচা মুনির উদ্দিনসহ পৃথক ঘটনায় অপর একজন খুন হয়েছেন। 

জানা যায়, তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নগুয়া গ্রামে জমির মাপ নিয়ে চাচা মুনির উদ্দিনের সাথে ভাতিজা মাহবুবুর রহমানের ঝগড়া বাধে। এক পর্যায়ে মাহবুবুর রহমানের থাপ্পরে চাচা মনির উদ্দিনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

অপর দিকে বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা গ্রামের সামিউল ও শাহজাহানের মধ্যে বৃহস্পতিবার বিকেলে ঝগড়া চলছিল। এ সময় প্রতিবেশি বাবুল মিয়া (৪৫) থামাতে গেলে শাজাহানের লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যান।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য