শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

যশোরে দেনার দায়ে একই দড়িতে গলায় রশি দিয়ে এক দম্পতির আত্মহত্যা



যশোরের কেশবপুরে অভাব-অনটন থেকে বাঁচতে ও দেনার দায়ে একই দড়িতে গলায় রশি দিয়ে এক দম্পতি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোপসেনা গ্রামের কৃষি শ্রমিক শামীম (৩০) ও তার স্ত্রী রেনোকা বেগম (২৪) নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। শামীম ও রেনোকার তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। প্রতিবেশিরা বলছেন, পরিবারটি খুব গরিব ছিল। অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। অভাব ও দেনার কারণে এই দম্পতি আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা। স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, সংসারে অভাব-অনটনের কারণে তারা আত্মহত্যা করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দীন বলেন, ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে কি কারনে তারা আত্মহত্যা করেছে। তদন্ত করে পুলিশ যদি আত্মহত্যার সাথে কাউকে প্ররোচিতের সম্পৃক্ততা পাই। তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য