শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

ময়মনসিংহে ১৯ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত



ময়মনসিংহ জেলায় নতুন করে ২৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছয়জন চিকিৎসক ও ১৩ নার্স-স্টাফসহ মোট ১৯ জন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন মশিউল আলম।
তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৪ জনের করোনা পজিটিভ হয়।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ছয়জন চিকিৎসকসহ ১৯ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। একজন মুক্তাগাছা উপজেলার এবং বাকি চারজন জামালপুর জেলার।

সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য