শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

ময়মনসিংহে ২ যুবকের লাশ উদ্ধার


ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার ধানক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের ঘটনা দুটি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ও ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা।
নিহতরা হলেন—হালুয়াঘাট উপজেলার আতুয়াজঙ্গল উলুয়াকান্দা গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র মাছ ব্যবসায়ীর কুতুব উদ্দিন (৩২)। 
অপরজন ধোবাউড়া উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি গ্রামের তোতা মিয়ার ছেলে কৃষক মঞ্জুরুল হক (৩০)।
হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা কুতুব উদ্দিনকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, ধোবাউড়া থানার ওসি আলী আহমেদ মোল্লা জানান, সকালে মঞ্জুরুল হক নিজ বাড়ির পাশের ধান ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য