শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

এক সহকারী ভূমি কমিশনারের আবেকগন স্টাটাস



 শরীয়তপুর ডামুড্যা উপজেলার সহকারী ভূমি কমিশনার  মামুন আব্দুল্লাহ্ যিনি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। যিনি রাতের পর, দিনের পর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ডামুড্যা উপজেলায় যোগদান করার পর থেকেই অনিয়মের কোন তথ্য দিলে সাথে সাথে সেটার ব্যবস্থা নিয়েছেন। তিনি সাধারন নিরহ মানুষের কাছে হয়েছেন জন প্রিয় এসিল্যান্ড আর অন্যকারী দুষ্কৃতি মানুষের চোখেঁ আতঙ্ক। তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি। যেখানে সরকারের সরাসরি নির্দেশ কৃষি জমির কোন শ্রেনী পরিবর্তন করা যাবে না, আর সেই কৃষি জমি কেটে কিছু অসাধু ব্যবসায়ী মাছের প্রজেক্ট করতেছে, আর সেই প্রজেক্ট বন্ধো করতে গিয়ে তাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। ইতিমধ্যে কোভিড ৯০ যখন ভয়ংকর হয়ে উঠেছে, সারা পৃথিবী হয়ে গেছে নিস্তব্ধ সেই মুহূর্তে তিনি মাঠে মাঠে বাজারে বাজারে জনসচেতনতা প্রচারণা আর এর কুফল সম্পর্কে জনগনকে বুঝানোর চেষ্টা করছেন। তার কাজে অনুপ্রাণিত হয়ে ডামুড্যা উপজেলার বিভিন্ন যুব সমাজ স্বেচ্ছায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য মাঠে কাজ করছেন। আর সেই আদর্শ অফিসারের একটি আবেকগন স্টাটাস হুবহুব আমাদের দর্শকপ্রিয়ের জন্য তুলা ধরা হলঃ
ডামুড্যা থেকে যদি বদলি হয়ে চলে যাই তবে তার কারণ হবে মাছের প্রজেক্ট বা খামার তৈরির নামে ফসলি জমি ধ্বংস বন্ধ এবং অসহায় মানুষের জমি জবর দখল করে ভেকু দিয়ে কেটে মাছের খামা করা বন্ধ করতে না পারার ব্যর্থতা কাঁধে নিয়ে। জীবন দিয়ে চেষ্টা করেছি এগুলো বন্ধ করতে কিন্তু মাত্র ৩০% সফল। রাত নাই, দিন নাই ভেকু বন্ধ করার জন্য ছুটছি। প্রজেক্ট ও ভেকুর  সঙ্গে জড়িত নাই এমন কোন রুই কাতলা ডামুড্যা তে অবশিষ্ট নাই। এই প্রজেক্ট বাণিজ্য হতে কোন ধরনের আর্থিক সুবিধা গ্রহণ না করা সত্ত্বেও আমার নামে যারা অর্থ তুলেছে বা প্রজেক্ট মালিকদের কাছ থেকে নিয়েছে ওদের উপর আল্লাহর লানত। ধ্বংস হোক এরা…. এই অভিশপ্ত অর্থ আগুনের মালা হিসেবে পরকালে আল্লাহ ওদের গলায় পরিয়ে দেবে। অপেক্ষায় রইলাম সেদিনের

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য