ময়মনসিংহে ভালুকায় উপজেলায় করোনার প্রভাব থেকে রক্ষা পেতে বিরনীয়া বাজার জনসমাগম রোধে বিকল্প পদ্ধতি হিসাবে কংশেরকুল উচ্চ বিদ্যয়ালয়ে মাঠে বসানো হয়েছে দৈনিক বাজার।
১৮ এপ্রিল ২০২০ইং সকাল থেকে শুরু করা হয়েছে, করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকাল পাচঁটা পযন্ত বসবে নির্ধারিত এই বাজার। বাজারে আসা ক্রেতা- বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে ভালুকা উপজেলা ভূমি সহকারী কমিশনার রোর্মেন শর্মা উদ্যোগে এই পদ্ধতি গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, নির্ধারিত দূরত্ব বজায় রেখে সকাল থেকে চলছে বেচা-কেনা। ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল উচ্চ বিদ্যালয়ে মাঠে বাজার হওয়ায়, স্থানীয়দের জন্য এ বাজারটি বেশ গুরুত্বপূর্ন। তাই ভীড় এড়াতে বিরুনীয়া বাজার কংশেরকুল উচ্চ বিদ্যালয় মাঠে বসানো হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন তৈরি তরকারি কাচাঁবাজার বিক্রি করেন ব্যবসায়ীর।
সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন তৈরি তরকারি কাচাঁবাজার বিক্রি করেন ব্যবসায়ীর।
নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে এ বাজারগুলোতে ক্রেতা সাধারনের ভীড় লেগেই থাকতো। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা ভূমি সহকারী কমিশনার রোমেন শর্মা বলেন, দৈনিক বাজার গুলোতে গত সপ্তাহে লোকসমাগম দেখে হতাশ হয়ে পড়েছিলাম। নিত্য প্রয়োজনীয় কাচা বাজার,শাক সবজী কেনা বেচা করতে মানুষ হাটে আসবেই। করোনা প্রতিরোধে আমরা দৃঢ় প্রত্যয়। তাই বাজার বন্ধ করার জন্য চেষ্টা করেও স্থানীয়দের বিষয়টি বিবেচনা করে ভীড় এড়াতে কংশেরকুল উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বাজারের অনুমতি দেয়া হয়েছে।
সুত্র online

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য