ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবিলায় ত্রাণ তহবিল গঠিত হয়েছে। তাতে সহৃদয় মানুষজন দান করছেন। সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মীরাও দান করছেন। এবার দান করতে এগিয়ে এল চার বছরের এক শিশু। বিজয়ওয়াড়ার বাসিন্দা হেমন্ত নামে চার বছরের ওই শিশু অন্ধ্রপ্রদেশের ত্রাণ তহবিলে গত ৭ এপ্রিল সাইকেল কেনার জন্য তার জমানো ৯৭১ টাকা দান করেছে।
ওই দিন তাদেপল্লিতে অন্ধ্রপ্রদেশের পরিবহণ মন্ত্রী পেরনি ভেঙ্কটারামাইয়ার হাতে অর্থদান তুলে দেয় হেমন্ত। পরিবহন মন্ত্রী ওই শিশুর ত্যাগ দেখে মোহিত হয়ে তাকে একটি সাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শুধু হেমন্ত নয়, মেঘালয়ের এক খুদে পাঁচ বছর বয়সি মায়ান নঙ্গব্রি তার লক্ষ্মী ভাঁড় ভেঙে সংগ্রহীত ১৫০১ টাকা মেঘালয়ের মুখ্যমন্ত্রীর হাতে করোনা ত্রাণ তহবিলের জন্য তুলে দেয়।
এছাড়া লখনউয়ের দুই বোন মাযশা অরোরা (৬) ও আলিয়া অরোরা (১০) প্রত্যেক্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে দান করেছে।
এর আগে গত ৭ মার্চ মিজোরামের সাত বছরের শিশু রম্মেল লালমুয়ানসাঙ্গা তার জমানো ৩৩৩ টাকা করোনার জন্য ঘোষিত লকডাউনে অসহায় হরিবদের জন্য মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার হাতে তুলে দেয়। তবে, ওই অর্থের মধ্যে শুধু টাকা ছিল না, ছিল কয়েনও।পুবের কলম।
সুত্র online

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য