রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

যেখানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬ হাজার কম দেখানো হচ্ছে



লাতিন আমেরিকার দেশ একুয়েডরে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা অন্তত ৬ হাজার কমিয়ে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। করোনাভাইরাস যৌথ টাস্ক ফোর্সে এমন অভিযোগ করেছেন হর্গে ওয়াটেড।

তিনি বলেন, একুয়েডরে গায়াস প্রদেশে এপ্রিলের প্রথম ১৫ দিনে ৬ হাজার ৭০৩ জনের মৃত্যুর ঘটনা দেখেছি।

তিনি আরো অভিযোগ করে বলেন, প্রতিমাসে গড় মৃত্যু প্রায় ২ হাজার। তাহলে ১৫ দিনে অতিরিক্ত ৫ হাজার ৭০০ জন বেশি মৃত্যু দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত একুয়েডরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪০০ লোকের মৃত্যু হয়েছে। নতুন এই সংখ্যায় মনে হলো, মৃত্যুর সংখ্যা আরো বেশি।

গায়াস শহর এখন লাতিন আমেরিকার করোনাভাইরাসে কেন্দ্রবিন্দু। বড় শহরগুলিতে কবরের জায়গা ফুরিয়ে আসছে। আর এ কারণে ছোট শহরগুলোতে লাশ নিয়ে কবর দিতে হচ্ছে।

মর্গকর্মী ক্যাটি মেইয়া বলেন, আমরা এখন রাস্তায়, গাড়ির মধ্যে, অ্যাম্বুলেন্সে, মানুষের বাড়ি থেকে লাশ নিয়ে আসছি। এর পেছনে একটা কারণ থাকতে পারে যে এদের যখন হাসপাতালে আনা হচ্ছে তখন জায়গা সঙ্কটের কারণে হাসপাতালে ভর্তি হতে পারে ননি।

তিনি আরো বলেন, ভাইরাস সংক্রমণের আশঙ্কায় কোনো কোনো মর্গ বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া করোনার কারণেই শুধু মানুষ মারা যাচ্ছে না। এই সঙ্কটে আইসিইউ সেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং অন্যান্য রোগের চিকিৎসা সেবা দেওয়া কমে গেছে।

সুত্র online  ডেস্কঃ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য