রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

ময়মনসিংহে ধান কেটে কৃষকের বাড়ি দিয়ে এলো ছাত্রলীগ

ময়মনসিংহে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে।
এ অবস্থায় কৃষকের লোকসান কমাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গরিব কৃষকের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা কৃষকের ধান কেটে জমি থেকে বাড়ি পৌঁছে দিয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দিনভর সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন এলাকায় দুই কৃষকের ১০ কাঠা জমির ধান কেটে, আঁটি বেঁধে বাড়ি পৌঁছে দেন তারা।
জেলা ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে ৩০ নেতাকর্মী ধান কাটার এ কাজে অংশ নেন। ধান কাটা শেষে নেতাকর্মীরা কাতলাসেন এলাকার চরপাড়া মাঠ থেকে প্রায় এক কিলোমিটার দূরে কৃষক চানু মুন্সী ও আব্দুর রহমানের বাড়িতে পৌঁছে দেন।কৃষক চানু মুন্সী ও আব্দুর রহমান জানান, শ্রমিক সঙ্কটের কারণে পাকা ধান কাটতে পারছিলেন না। জমিতে নষ্ট হচ্ছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটতে সাহায্য করেছে তা কখনো ভোলার নয়।
ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিন বলেন, ‘মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। যেসব দরিদ্র কৃষক জমির ধান কাটতে না পারবে, তাদের জমির ধান কাটাসহ বাড়িতে পৌঁছানোর কাজে সার্বিক সহযোগিতা করা হবে।’

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য