রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

ফেনীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে যুবলীগ কর্মী আনিচের জিহ্বা কর্তন




ফেনী জেলার দাগনভূঞা থানার জয়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামে জোরপূর্বক গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় যুবলীগ কর্মী আনিচের জিহ্বা কর্তন।

দাগনভূঞায়ায় জোর করে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে আনিছ (২৬) নামে এক বখাটে যুবলীগ কর্মীর জিহ্বা কর্তনের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্বরামচন্দ্রপুর গ্রামের আমিন উদ্দিন মুন্সি বাড়ীতে এই ঘটনা ঘটে। ঘটনার পর দাগনভূঞা থানার পুলিশ আনিসকে পলাতক অবস্থায় গ্রেফতার করেছে। আনিস একই এলাকার আইন উদ্দিন ভূঞা প্রকাশ চোকিদার বাড়ী প্রকাশ আইন উদ্দিন মুহুরীবাড়ীর মো: ইদ্রিসের বখাটে ছেলে ও স্থানীয় যুবলীগের স্বক্রিয় একজন কর্মি।

জানাগেছে, ওই গৃহবধুকে প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে ও মাদকাশক্ত সন্ত্রাসী আনিস। ওই দিন রাত আনুমানিক দেটটার দিকে গৃহবধুর স্বামীর অনুপস্থিতিতে আনিস ঘরের জানালা খুলে ঘরে ঢুকে মহিলাকে জোর করে ধর্ষনের চেষ্ঠা করে। এসময় আনিসের সাথে শারিরীক শক্তিতে পেরে না উঠে মহিলা কৌশলে আনিসের জিহ্বা কামড়িয়ে কেটে নেয়। এর পর আনিস জিহ্বার টুকরোটি রেখে কোনো রকমে পালিয়ে যায়। পরেরদিন সকালে এলাকাবাসী ঘটনা জানতে পেরে ইউনিয়ন পরিষদে গেলে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে আনিসকে আটক করে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো; আসলাম উদ্দিন ঘটনানার সত্যতা স্বীকার করে জানান, আনিসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষ এলাকাবাসীরা জানান, আনিস স্থানীয় যুবলীগের কর্মী। সে একজন চিন্হিত সন্ত্রাসী প্রতিনিয়ত তার কাছে অত্যাধুনিক অস্র থাকে । এছাড়াও সে ইয়াবা সহ দেশী বিদেশী মাদকদ্রব্যের স্থানীয় এজেন্ট। আনিচ ও তার গ্যাং ছিনতাই, পথচারী নারীদেরকে উক্তাক্তকরা, ডাকাতি, চাঁদাবাজী সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত। ক্ষমতাশীন দলের কর্মি হওয়ায় তার বিরুদ্ধে কেউ মামলা করার সাহসিকতা দেখায় না।

সুত্র online  ডেস্কঃ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য