সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

উজিরপুরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ




বরিশালের উজিরপুরের মালিকান্দা গ্রামে নবম শ্রেণির মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করেছে সাইফুল বেপারী (২২) নামে এক যুবক। নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় সোমবার রাতে মামলা করেছে। 
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বরাকোঠা ইউনিয়নের মালিকান্দা গ্রামের আলী আকবরের ছেলে সাইফুল দীর্ঘদিন ধরে একই গ্রামের মানিক বেপারীর মেয়ে আলিম মাদরাসার ছাত্রী (১৫)-কে নানা কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে সোমবার সকাল ৭টার দিকে ওই ছাত্রীর ঘরে ঢুকে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় ছাত্রীর বাবা ও মা জরুরি কাজে বাড়ির বাইরে ছিলেন—ধর্ষক সে সুযোগ কাজে লাগিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদরাসা ছাত্রীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য