সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

বিশ্বনাথে ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক


বিশ্বনাথ উপজেলায় ৯০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো-উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের আবুল বাশার তুহিন (৪৫) ও তার স্ত্রী ছমিরুন বেগম (৪০)।আজ রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তির নেত্বত্বে একদল পুলিশ উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন ও তার স্ত্রী ছমিরুন বেগমকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পুলিশ বাদি হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আগামীকাল সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য