সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

নান্দাইলে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার


ময়মনসিংহের নান্দাইলে মনাটি গ্রামে ২৭ (এপ্রিল) সংঘর্ষে কয়েকজন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গৌরীপুর সার্কেলের এডিশনাল এসপি ইঞ্জিনিয়ার সাখের হোসেন সিদ্দিকী।
এডিশনাল এসপি সাখের হোসেন সিদ্দিকীর নেতৃত্বে নান্দাইল থানা পুলিশ দুই বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,নান্দাইল থানার ওসি মনসুর আহমেদ।
স্থানীয় আওয়ামী লীগ নেতা হাতেম আলী জানান,তাৎক্ষণিক এডিশনাল এসপি ও থানা পুলিশ না আসলে কয়েকটি খুনের মতো ঘটনা ঘটে যেত । পুলিশের তৎপরতার কারণে রক্ষা পায় একাধিক প্রাণ।
ওসি মুনসুর আহমেদ জানান, মারামারি সংক্রান্ত ৪টি মামলা রয়েছে।
সুত্র অনলাইন সংস্করণ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য