আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

মহানগর দায়রা আদালতে মির্জা ফখরুলের জামিনের আবেদন

মহানগর দায়রা আদালতে মির্জা ফখরুলের জামিনের আবেদন

 


মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তার জামিন আবেদন করা হয়। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ জামিন আবেদন করেন। কবে জামিন শুনানি হবে এ বিষয়ে এখনো তারিখ নির্ধারণ হয়নি বলে জানান তিনি।

এর গত ২৯ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত। একইদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। 

ফখরুল-আব্বাস ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৪

 



সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় সড়কে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটনা ঘটেছে। বিএনপির ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে। 



আজ সকাল সাড়ে ৭টায় দিকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদানীনগর এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছেন। 

অন্যদিকে, অবরোধকারীরা সকাল ৮টার দিকে কাচপুর সাজেদা হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে সরকারবিরোধী শ্লোগান দেয় এবং গাড়ি ভাঙচুর করে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। পাশাপাশি পুলিশ, র‌্য্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেটের টহল অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

  


অনলাইন ডেস্ক: সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টার পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এই সফরে ১৪-১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দিবেন শেখ হাসিনা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি ১৪ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রীর প্যালাইস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্ল্যানারিতে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে আইএলও’র এডিজি ও আঞ্চলিক পরিচালক তাকে অভ্যর্থনা জানাবেন। গেট থেকে সভাস্থল পর্যন্ত লাল গালিচা বিছানো হবে এবং গার্ড অব অনার প্রদান করা হবে।

শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেলার সঙ্গেও বৈঠক করবেন। পরে তিনি আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ১৪ জুন সন্ধ্যায় আইএলও সদর দপ্তরে উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের জন্য আয়োজিত একটি নৈশভোজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

১৫ জুন প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) অফিসে ডব্লিউইএফ-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে একটি বৈঠকের পরে ‘এ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’-এ যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি বক্তব্য রাখবেন।

সন্ধ্যায় ডব্লিউটিও মহাপরিচালক ড. ওকোনজো-আইওয়ালা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অবস্থানস্থলে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় তিনি একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন।

শেখ হাসিনা ১৬ জুন স্থানীয় সময় বেলা ১১টায় ঢাকার উদ্দেশে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আগামী ১৭ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাশিয়া থেকে সস্তায় ৫০ হাজার টন তেল কিনলো পাকিস্তান

রাশিয়া থেকে সস্তায় ৫০ হাজার টন তেল কিনলো পাকিস্তান



অনলাইন ডেস্ক: রাশিয়ান অপরিশোধিত তেলের প্রতীক্ষিত কার্গো ৫০ হাজার টন তেল নিয়ে রোববার পাকিস্তানের করাচি পোর্ট ট্রাস্টে নোঙর করেছে। রাশিয়ার কাছ থেকে ছাড়ে পাওয়া এই তেল ওমানের বন্দর হয়ে পাকিস্তানের জলসীমায় পৌঁছেছে।

পাকিস্তান স্টেট অয়েলের একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাশিয়ান অপরিশোধিত পণ্য বহনকারী একটি কার্গো জাহাজ রোববার ভোর ৩টায় করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) এখতিয়ারে পৌঁছেছে এবং আনুষ্ঠানিকভাবে কেপিটিতে নোঙর করেছে।

 

তিনি বলেন, সোমবার (আজ) থেকে অপরিশোধিত তেল অফলোড করার প্রক্রিয়া শুরু হবে এবং পাকিস্তান রিফাইনারি লিমিটেড (পিআরএল) স্টোরে সংরক্ষণ করা হবে।

ওই কর্মকর্তা বলেন, অপরিশোধিত তেল পরিশোধন করার পর তেলের গুণমান, ফলন, পরিবহন খরচ এবং বাণিজ্যিক কার্যকারিতা নিয়ে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনের অনুমোদনের পর, সরকার রাশিয়ার সাথে জিটুজি দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে।

পাকিস্তানি কর্মকর্তা বলেন, রাশিয়ান কার্গো এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি পাইলট জাহাজ ২৭-২৮ মে ওমানে পৌঁছানোর কথা ছিল। তবে সেটি সময়সূচি পিছিয়ে ৭ জুন ডুকম ওমানি বন্দরে পৌঁছায়।

পরে ওমান থেকে ৫০ হাজার টন ধারণক্ষমতার একটি ছোট জাহাজে রাশিয়ান কর্তৃপক্ষ পাকিস্তানে অপরিশোধিত পণ্য পরিবহনের ব্যবস্থা করে। জাহাজটি ডুকমে ফিরে যাবে এবং ২০ জুনের মধ্যে অবশিষ্ট ৫০ হাজার টন অপরিশোধিত তেল পাকিস্তানে আনবে।

পাকিস্তান তার অপরিশোধিত তেলের ৭০ শতাংশ আমদানি করে। এগুলো পিআরএল, ন্যাশনাল রিফাইনারি লিমিটেড, পাক আরব রিফাইনারি লিমিটেড এবং বাইকো পেট্রোলিয়াম পরিশোধন করে।

বাকি ৩০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদন এবং পরিশোধন করে অ্যাটক রিফাইনারি লিমিটেডসহ স্থানীয় শোধনাগারগুলো। বৈশ্বিক মূল্যবৃদ্ধির মধ্যে পাকিস্তান তার তেল আমদানির উৎসকে বৈচিত্র্য আনতে চাইছে বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউক্রেনে হামলার পর বহুমুখী নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। এমন অবস্থায় বিশ্বের অপরিশোধিত তেলের অন্যতম উৎপাদক দেশটি ব্যাপক ছাড়ে তেল বিক্রি করছে। ভারত ব্যাপকভাবে রাশিয়া থেকে তেল ক্রয় বাড়িয়েছে। অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানও রাশিয়া থেকে তেল ক্রয়ের চেষ্টা করছে।

প্রাথমিকভাবে এক লাখ টন তেল নেবে পাকিস্তান। সেটি ঠিকভাবে বাস্তবায়ন হলে চুক্তি বাড়াবে দুই দেশ। ব্যাংক অব চায়নার মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানে রাশিয়াকে তেলের মূল্য পরিশোধ করবে পাকিস্তান।

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আ.লীগের সঙ্গে মহানগর উত্তর-দক্ষিণের যৌথসভা কাল

আ.লীগের সঙ্গে মহানগর উত্তর-দক্ষিণের যৌথসভা কাল

 


আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা আগামীকাল অনুষ্ঠিত হবে। 

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন।

সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি বিষফোঁড়া, তাদের প্রতিরোধ করতে হবে: কাদের

বিএনপি বিষফোঁড়া, তাদের প্রতিরোধ করতে হবে: কাদের

 


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একুশের চেতনা, একাত্তরের চেতনাবিরোধী। যারা একুশের চেতনা মানে না তারা একাত্তরের চেতনায় বিশ্বাস করে না। 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাসীদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়, এদের হাতে একুশের চেতনা নিরাপদ নয়, মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ নয়। এই অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ। বিএনপি দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে স্বাধীনতার আদর্শ কোনো দিনও নিরাপদ নয়। এদের হাতে নিরীহ মানুষের জীবন, ভদ্র মহিলাদের সম্মান নিরাপদ নয়। এই অপশক্তি বিষবৃক্ষ, বিষফোঁড়া। এই বাংলার মাটি থেকে তাদের প্রতিরোধ করতে হবে, পরাজিত করতে হবে। একুশের চেতনার বিরুদ্ধে যারা তাদেরকে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আর বিশ্বে স্বীকৃতি পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। 

বিএনপির প্রসঙ্গে কাদের আরও বলেন, মাতৃভাষাকে আপনারা (বিএনপি) অপমান করেছেন। আপনারা শহিদ মিনারকে রক্তাক্ত করেছেন। আপনারা একুশের চেতনাবিরোধী, একাত্তরের চেতনাবিরোধী।

‘শহিদ মিনারেও আওয়ামী লীগ দলবাজি করেছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে যে, আমরা দলবাজি করি। মঙ্গলবার প্রভাতফেরি করে শহিদ মিনারে গেলাম, আমাদের একটা মিনিট সময় লাগেনি। আমরা ৩ ঘণ্টায় সেখানে পৌঁছে বেধিতে ফুল দিয়ে এক মিনিটও দাঁড়াইনি। কোথায় দলবাজি করলাম? দলবাজিটা করলাম কিভাবে? বিএনপির কি মনে নেই ক্ষমতায় থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আপনাদের নেত্রী ফুল দেওয়ার জন্য মূল বেদিতে উঠেছিলেন। শহিদ মিনারকে কারা অপমান করেছে?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে আগুন, সন্ত্রাস, জঙ্গিদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। বিএনপি বলে দলবাজি করি আমরা, কিসের দলবাজি? দলবাজি তো আপনারা (বিএনপি) করেছেন। শহিদ বেদিতে জাতীয়তাবাদী দাপটের দল, আপনারা গিয়ে ফুল ছিটিয়ে এদিক-সেদিক লন্ডভন্ড করেছেন, মনে নেই?

তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে সাভার স্মৃতিসৌধে আমাদের নেত্রী শেখ হাসিনা ফুল দিতে গিয়েছিলেন। আমাদের নেতাদের ওপর কী অত্যাচার, সিভিল বেশে, নিরাপত্তা বাহিনীর লোক দিয়ে পেটানো হয়েছিল। কোনো রকমে ফুল দিয়ে নেত্রীকে ফিরতে হয়েছিল। এভাবে তারা অত্যাচার করেছে। শেখ হাসিনা যেখানে গেছেন সেখানেই বাধা, শহিদ মিনারে বাধা।

বিএনপি দলবাজি করে ইতিহাসকে মুছে দিতে চায় দাবি করে ওবায়দুল কাদের বলেন, মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই মাতৃভাষা বিশ্ব স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনার জন্য। আমরা মাতৃভাষার মর্যাদা নষ্ট করেছি? মাতৃভাষাকে অপমান করেছেন আপনারা। আপনারা শহিদ মিনারকে রক্তাক্ত করেছেন।

শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

কেন্দ্রীয় নেতাদের নয়, শিক্ষার্থীদের মনরক্ষা করতে হবে : সাদ্দাম

কেন্দ্রীয় নেতাদের নয়, শিক্ষার্থীদের মনরক্ষা করতে হবে : সাদ্দাম

 


বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা কমিটিতে আসার পরে এই প্রথম কোনো জেলায় আমরা কমিটি দিতে যাচ্ছি। এর আগে ইউনিয়ন পর্যায়ে কমিটি দেওয়া হয়েছে। কিন্তু কোনো জেলায় কমিটি দেওয়া হয়নি। অনেক আশা প্রত্যাশা নিয়ে আমরা নারায়ণগঞ্জকে বেছে নিয়েছি। এখানে সব পক্ষের বক্তব্য আমরা শুনেছি। ছাত্রলীগের কমিটি গঠনতন্ত্র অনুযায়ী হবে, কর্মীসমাবেশ কিংবা সম্মেলনের মাধ্যমে হবে। ঢাকায় বসে প্রেস রিলিজের মাধ্যমে ছাত্রলীগের কমিটি হবে না।



শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলে

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দেন। 

তিনি বলেন, সর্বস্তরের শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনাদের মনে রাখতে হবে আধিপত্য আমাদের শক্তি নয়, দাপট আমাদের শক্তি নয়, ক্ষমতা আমাদের শক্তি নয়, দম্ভ আমাদের শক্তি নয়। আমাদের শক্তি হচ্ছে নৈতিকতা, বিনয় ও ভালোবাসা। কেন্দ্রীয় নেতাদের মনরক্ষা করার রাজনীতি না করে সাধারণ শিক্ষার্থীদের মনরক্ষার রাজনীতি করতে হবে ছাত্রলীগের কর্মীদের। ব্যাংক ব্যালেন্স বানানো বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য নয়, কোথায় টেন্ডার হচ্ছে সেটার খবর রাখা বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য নয়। বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য আলোকিত মানুষ সৃষ্টি করা।

তিনি আরও বলেন, আমরা দেশরত্ন শেখ হাসিনার কর্মী। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা টানা তিনবার ক্ষমতায় আছি এটি নিয়ে আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এখনো অনেক লড়াই বাকি রয়ে গেছে। আমাদের এই লড়াইয়ের শেষ দেখতে হবে। যারা জাতির জনকের হত্যাকারী, যারা দেশরত্ন শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করেছে তারা এখনো রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছে। গণতন্ত্রের ভেদ গড়ে অনেকেই খুনি ও দুর্নীতিবাজদের পুনর্বাসনের রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত শরীফ বিন্দু।

এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুহাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীলসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল চলতি মাসে

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল চলতি মাসে

 


প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।



সচিব বলেন, এ মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে আমরা চূড়ান্ত ফল ঘোষণা করতে পারব বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি জানিয়েছেন।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করায় সরাসরি বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। বৃত্তি পরীক্ষায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষার ফলের ভিত্তিতে ৮০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর অর্ধেক ছাত্র, বাকি অর্ধেক ছাত্রী।

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২ ঘণ্টার মধ্যে চার বিষয়ের মোট ১০০ নম্বরের বৃত্তি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা হারে মাসিক বৃত্তি পেয়ে থাকে।

বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

এইচএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

এইচএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী



 উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বাটন চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। তার আগে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। 

আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বেলা সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ ফলাফল প্রকাশ করা হবে।
বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) ডাউনলোড করা যাবে।
আর www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
গত বছরের ৬ নভেম্বর শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি।

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আ.লীগের কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আ.লীগের কর্মসূচি

 



অনলাইন ডেস্ক

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে দলটি।

একই দিনে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল করা হবে। সকাল ১০টায় রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বৌদ্ধ সম্প্রদায়, সকাল ৯টায় মিরপুর-১০ এ মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রার্থনা সভা করবে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বুধবার ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন আলোচনা সভা, আনন্দ র‌্যালি, শোভাযাত্রা, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও আলোকচিত্র প্রদর্শনীসহ যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, আনন্দ র‌্যালি, শোভাযাত্রা, সারা দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাসমূহের সব স্তরের নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাকর্মীদেরকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।

রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

এবার ঈদে ঢাকা ছাড়বে দ্বিগুণ মানুষ, বিশাল দুর্ভোগের আশঙ্কা

এবার ঈদে ঢাকা ছাড়বে দ্বিগুণ মানুষ, বিশাল দুর্ভোগের আশঙ্কা

 


করোনাভাইরাস প্রকোপ কমে আসায় এবারের ঈদে গেল বছরের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ গ্রামের বাড়িতে যাবেন বলে ধারণা করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

সংগঠনটি সতর্ক করে বলেছে, যানজট ও নানা অব্যবস্থাপনার কারণে গণপরিবহনে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারের ঈদযাত্রায় নারকীয় পরিস্থিতি হতে পারে। সেই সঙ্গে আসন্ন ঈদযাত্রায় অসহনীয় যানজট, পথে পথে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। 

রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ঈদযাত্রায় অসহনীয় যানজট, পথে পথে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা’ বন্ধের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে, এবারের ঈদে ঢাকা থেকে ১ কোটির বেশি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। এছাড়াও এক জেলা থেকে অপর জেলায় আরও প্রায় ৫ কোটি মানুষ যাতায়াত করতে পারে। এতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ঈদবাজার, গ্রামের বাড়ি যাতায়াতসহ নানা কারণে দেশের বিভিন্ন শ্রেণির পরিববহনে বাড়তি প্রায় ৬০ কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে। এজন্য প্রয়োজন বাড়তি নিরাপত্তা, সর্বোচ্চ সতর্কতা, সকল পথের প্রতিটি যানবাহনের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করা।

মোজাম্মেল হক চৌধুরী কিছু অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহন নেতাদের চাঁদাবাজি ও বিভিন্ন টোল পয়েন্টের কারণে জাতীয় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট হয় দাবি করে ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি ও যানজটমুক্ত করার দাবি জানান। 

লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের ঈদযাত্রায় রাজধানীবাসী যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে। তাই এই মুহূর্ত থেকে রাজধানীর সকল পথের ফুটপাত, রাস্তা হকার ও অবৈধ পার্কিং মুক্ত করার জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের প্রবেশদ্বারগুলোতে অসহনীয় যানজটে পড়তে হবে। এসব যানজট নিয়ন্ত্রণে রাস্তার মোড় পরিষ্কার রাখা ও ছোট যানবাহন বিশেষ করে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক প্রধান সড়কে চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহনের দাবি জানান। তা না হলে আগামী ২৫ রমজান থেকে ঈদের দিন পর্যন্ত দুপুরের পর থেকে গভীর রাত অবধি রাজধানী অচল হয়ে যাবে।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে সতর্কতা

অতিরিক্ত যাত্রীর চাপ ও পরিবহন সংকট, করোনার ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালাতে কিছু কিছু পরিবহন মালিক-চালকেরা মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন যাত্রী কল্যাণ সমিতির এই নেতা। 

তিনি বলেন, ভাড়া নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সরকার কাগুজে বাঘের মতো হুঁশিয়ারি উচ্চারণ করলেও দৃষ্টান্তমূলক কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণে এবারের সকল পথে দ্বিগুণ-তিনগুণ অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য হবে। তাই, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দ্বিগুণ দুর্ঘটনার আশঙ্কা

অতিরিক্ত যাত্রী ও বেশি ভাড়া আদায়ের লোভে প্রতিবছর সড়ক ও নৌ পথে ফিটনেসবিহীন যানবাহনে যাত্রী বহন, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন, নৌ পথে পর্যাপ্ত বয়া-বাতি ও জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, একজন চালককে বিশ্রামহীনভাবে ১০ থেকে ১৫ ঘণ্টা বিরামহীনভাবে যানবাহন চালাতে বাধ্য করার কারনে এবং অদক্ষ চালক দিয়ে আনফিট যানবাহন চালানোর কারনে সড়ক ও নৌ দুর্ঘটনায় প্রতি বছর ঈদে কয়েকশ যাত্রীর প্রাণহানী ঘটে। 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে, ২০২১ সালে ঈদুল ফিতরে ৩১৮টি সড়ক দুর্ঘটনায় ৩২৩ জন নিহত ৬২২ জন আহত হয়েছে। এবার অতিরিক্ত যাত্রীর চাপ দ্বিগুণ থাকায় সড়ক ও নৌ দুর্ঘটনার সংখ্যা দ্বিগুণ বাড়ার আশঙ্কা রয়েছে।

ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে

সম্প্রতি রেল ধর্মঘটকে কেন্দ্র করে রেলওয়ে ব্যাপক সিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। এটি কাটিয়ে উঠা না গেলে ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে। অনলাইনে রেলের টিকিট প্রদানের বিষয়টি সুরাহা না হওয়ায় যাত্রীর টিকিট কাউন্টার থেকে কালোবাজারিদের হাতে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। ফলে কালোবাজারিদের কাছ থেকে এসব টিকিট যাত্রীদের চড়া দামে কিনতে হবে। 

ফ্লাইটের টিকিট পেতে গুণতে হবে বাড়তি দাম

বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের আসন্ন ঈদে আগে ও পরে ১০ দিনের বাংলাদেশ বিমানসহ বেসরকারি এয়ারলাইন্সগুলোর টিকিট বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, এর ফলে এবারের ঈদে যাত্রী সাধারণকে এসব ফ্লাইটে টিকিট কয়েকগুণ বাড়তি দামে কিনতে হবে।

ফেরির সংখ্যা কমেছে

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, নৌ-পথে ভাড়া নৈরাজ্যের পাশাপাশি বিআইডাব্লিউটিএ ও জেলা পরিষদের মালিকানাধীন সারাদেশে ৪০০ নৌ ও ফেরিঘাটে নিয়োজিত ইজারাদারেরা ঈদে যাত্রী পারাপারে বাড়তি টোল আদায়ের নৈরাজ্য চালায়। এবারও তারা তৎপর হয়ে উঠেছে। যাত্রী সাধারণ এসব পথে যাতে হয়রানি না হয় তার বিহিত ব্যবস্থা নিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি।

একইসঙ্গে শিমুলিয়া-বাংলাবাজার, পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন ফেরিঘাটে যানবাহন চলাচল প্রায় ৫০ শতাংশ বাড়লেও ফেরির সংখ্যা কমেছে বলে অভিযোগ করেন তিনি। এর ফলে এই ঈদে এখানে শত শত যানবাহন উভয় পাড়ে আটকা পড়বে বলেও তাদের ধারণা। মোজাম্মেল হক চৌধুরী বলেন, এসব ফেরিঘাটে ফেরির সংখ্যা বাড়ানো, বিদ্যমান ফেরিগুলো যথাযথ ব্যবহার সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি।

এবারের ঈদে কালবৈশাখীর শঙ্কা থাকায় নৌপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই আনফিট নৌযান বন্ধসহ ফিটনেসধারী নৌযানে যাতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করতে না পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান তিনি। 

অজ্ঞান পার্টিসহ প্রতারক চক্রের দৌরাত্ম্য বেশি থাকবে

করোনা সংকটসহ নানা কারণে এবারের ঈদ যাত্রায় যাত্রী সাধারণ ব্যাপকভাবে অজ্ঞানপার্টি, মলমপার্টি, টানাপার্টিসহ টার্মিনালে নানা প্রতারক চক্রের খপ্পরে পরে সর্বস্ব খুয়ে ঈদ আনন্দ মাটি হতে পারে। তাই প্রতিটি বাস, লঞ্চ ও রেল স্টেশনে সিভিল পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবী জানাচ্ছি। এছাড়াও মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান তিনি।

cp ডেইলি বাংলাদেশ

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে রিটের শুনানি রোববার

সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে রিটের শুনানি রোববার

 


বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি পিছিয়ে আগামী রোববার (১৩ মার্চ) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করে আদেশ দেন।

এর আগে, জনস্বার্থে গত রোববার (৬ মার্চ) দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হয়। একইসঙ্গে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয় রিটে।

তিন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির রোববার (৬ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়।

C ডেইলি বাংলাদেশ

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

আবারও সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়লো

আবারও সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়লো

 


ফের বাড়লো সয়াবিন তেলের দাম। এবার লিটার প্রতি বেড়েছে ৭ টাকা। এখন থেকে লিটার ১৬০ টাকা বিক্রি হবে। আগে ছিল ১৫৩ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে সংগঠনটি।

এখন পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়, যা এত দিন ৭২৮ টাকা ছিল। এ ছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৬ টাকা ও বোতলজাত পাম সুপার তেল ১১৮ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা।

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

কুমিল্লার ঘটনায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

কুমিল্লার ঘটনায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, কুমিল্লার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনার তদন্ত হচ্ছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যে ধর্মেরই হোক না কেন বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে দুর্গাপূজার চতুর্থ দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। এ সময় পূজায় আগতরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে না, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

সূত্র: ekushey24

বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

যতই ঝুঁকি আসুক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী

যতই ঝুঁকি আসুক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী


 

সকলকে দুর্যোগের ঝুঁকির বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই ঝুঁকি আসুক না কেন দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। দারিদ্রের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে।

বুধবার সকালে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র (সিপিপি) ৫০ বছর পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার নিজ সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় সারাবিশ্বে একটি আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের এই সম্মান যাতে বজায় থাকে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে। যেকোনো দুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে রয়েছে।

সিপিপি’র স্বেচ্ছাসেবকদের দলে নারী স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত করায় এই কর্মসূচি অতীতের থেকে আরো বেশি কার্যকর হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, সেই ব্যবস্থা আমরা সবসময় নেব।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো এনামুর রহমান এবং ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে চারটি ইউনিটেরও উদ্বোধন করেন। এগুলো হলো- দ্রুত সাড়াদান ইউনিট, পানি থেকে উদ্ধার ইউনিট, অতি জোয়ার মনিটরিং ও সাড়াদান ইউনিট এবং খেলায় খেলায় দুর্যোগ প্রস্তুতি ইউনিট (স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক)।

প্রধানমন্ত্রী ‘দুর্যোগ সহনশীল বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা’ শীর্ষক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। পরে অনুষ্ঠানে ‘দুর্যোগ প্রশমনের ৫০ বছর: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক ভিডিওচিত্র পরিবেশিত হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিদেশি কূটনীতিক ও মিশন প্রধান ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র:ডেইলি বাংলাদেশ

শনিবার, ৯ অক্টোবর, ২০২১

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বড় চালান আটক

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বড় চালান আটক

 



চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় একটি স্বর্ণের চালান আটক করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চালানটি আসে। বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি অবতরণ করে। এরপর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে ৮০টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করেন।

৮০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান, বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা।

সূত্র: deshergarjan


বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

শিক্ষার্থীদের আবাসিক-পরিবহন ফি মওকুফ করলো ঢাবি

শিক্ষার্থীদের আবাসিক-পরিবহন ফি মওকুফ করলো ঢাবি

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালের মার্চ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত পরিবহন ফি, আবাসিক ফি মওকুফ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এরইমধ্যে যারা উক্ত ফি পরিশোধ করেছেন তা যথাসময়ে সমন্বয় করা হবে। 

করোনায় দীর্ঘ সময় ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সময়ে শিক্ষার্থীরা অবস্থান করছে নিজেদের বাড়িতে। বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল, পরিবহন সেবাসহ সবকিছু বন্ধ। এমন পরিস্থিতিতেও কোনো সেবা না গ্রহণ করেও এসবের জন্য গুণতে হচ্ছিল বড় অঙ্কের ফি। তাই শিক্ষার্থীদের আবাসিক, পরিবহন ফি’সহ যাবতীয় ফি মওকুফ করার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এসব দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে। 

বার্ষিক সিনেট অধিবেশনে এই ফি প্রত্যাহারের বিষয়টির আলোচনা উঠে। সেখানে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম ও ছাত্র প্রতিনিধিরা আবাসিক ও পরিবহন ফি প্রত্যাহারের দাবি তুললে ভিসি ফি প্রত্যাহারের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

সিনেট অধিবেশনে সাদেকা হালিম বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, হলের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ অন্যান্য খরচ বেঁচে গেছে। সেহেতু গত এক বছরের শিক্ষার্থীদের আবাসন ফিসহ সব ধরনের ফি মওকুফের প্রস্তাব রাখছি। বিশ্ববিদ্যালয় বন্ধের পর থেকে শিক্ষার্থীরা পরিবহন সেবা নেয়নি। সেক্ষেত্রে শিক্ষার্থীদের থেকে এই ফি নেয়া যৌক্তিক নয়। পরিবহন ফি মওকুফ করলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আমি মনে করি। একইসঙ্গে তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েও সংশয় প্রকাশ করেন।

আবাসন ও পরিবহন ফি প্রত্যাহারের দাবি জানিয়ে সিনেট সদস্য ও ডাকসুর সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন বলেন, ১৫ মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় সেবা গ্রহণ না করেও আবাসন ফি, পরিবহন ফি দেয়া অত্যন্ত কষ্টসাধ্য। তাই এই দুই বছরের জন্য এসব ফি যেন সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়। আমাদের প্রত্যাশা থাকবে অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি প্রত্যাহার করবে।

এদিকে আবাসন ও পরিবহন ফি মওকুফ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। আনন্দ প্রকাশ করে তারা বলেন, আমরা সবাই গ্রামে অবস্থান করছি তার এমনিতেই আর্থিক সংকটে রয়েছি। আমরা যেহেতু সেবা নেইনি তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা দাবি জানিয়েছিলাম যেন তারা বিষয়টি বিবেচনা করে। শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেয়ার প্রশাসনকে ধন্যবাদ। 

এর আগে, আবাসিক, পরিবহন ফি’সহ যাবতীয় ফি মওকুফ করার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ছাত্র সমাবেশ’ করেছিল বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ঢাকায় অবস্থান করা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, করোনার কারণে দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা নানা রকম মানসিক সমস্যার ভুগছে। এর মধ্যে অনেক শিক্ষার্থীর আত্মহত্যাসহ নানা দুঃসংবাদ শুনতে হয়েছে। আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিন, সকলকে সুন্দর একটি ক্যাম্পাস উপহার দিন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদকসেবীদের আশ্রয়খানা হতে পারে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো দুর্নীতিবাজদের আশ্রয়খানা হতে পারে না।


বুধবার, ৩০ জুন, ২০২১

জবিতেও শাটডাউন, চলবে অনলাইন ক্লাস

জবিতেও শাটডাউন, চলবে অনলাইন ক্লাস

 


করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার বৃহস্পতিবার থেকে আগামী সাত দিনের বিধিনিষেধ আরোপ করেছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল অফিস বন্ধ থাকবে তবে যথারীতি অনলাইন ক্লাস চালু থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৩০ জুন) উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট/বিভাগ/দপ্তর বন্ধ থাকবে। বর্ণিত সময়ে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কর্মস্থলে (Work Station) অবস্থান করবেন।

এতে আরো বলা হয়েছে, এ সময় অন-লাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং মেডিকেল সেবা ইত্যাদি) চালু থাকবে। এছাড়া সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধিনিষেধ প্রতিপালিত হবে।

সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ এর প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ধাপে ধাপে বন্ধের মেয়াদকাল বাড়িয়ে আসছে। এর আগে সবশেষ বিজ্ঞপ্তিতে বন্ধের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

দেশে কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবে না: র‌্যাব ডিজি

দেশে কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবে না: র‌্যাব ডিজি

 


বর্তমান সময়ে দেশে কিশোর অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে। ‘র‌্যাব কিশোর গ্যাং’ নামে অপসংস্কৃতির বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করছে।

যারা কিশোরদের গ্যাংয়ে রূপান্তর করছে অর্থাৎ পৃষ্ঠপোষক, তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে র‌্যাব সদর দপ্তরে সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

র‌্যাব ডিজি বলেন, বর্তমান সময়ে কিশোর অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে। তারা হত্যাকাণ্ডের মতো হিংস্র ও নৃশংস অপরাধেও জড়িয়ে পড়ছে। পরবর্তীতে প্রজন্মকে রক্ষা করতে এখনই ‘কিশোর গ্যাং’ কালচারের লাগাম টেনে ধরা দরকার।

তিনি বলেন, র‌্যাব কিশোর গ্যাং নামে অপসংস্কৃতির বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে। আমরা প্রত্যাশা করি পরিবার তার সন্তানের প্রতি আরও নজর দেবে। পাশাপাশি সমাজ ও শিক্ষাঙ্গনকে এগিয়ে আসতে হবে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, করোনা অতিমারির এ সময়ে ‘লকডাউন’ নিশ্চিত করার পাশাপাশি র‌্যাব ভেজাল পণ্য, দ্রব্যমূল্য বাড়াসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এছাড়া গত এক বছরের বেশি সময় ধরে আমরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, অবৈধ কিট, ভুয়া রিপোর্ট ইত্যাদি সম্পর্কীয় অভিযান পরিচালনা করছি। সাম্প্রতিক সময়ে করোনাসহ বিভিন্ন রোগের টেস্টিং কিট ও রি-এজেন্ট জব্দ ও প্রতারক চক্রের মূলহোতাসহ নয়জন অপরাধীকে গ্রেফতার করে র‌্যাব।

করোনা পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কর্মহীন, অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া, সুরক্ষাসামগ্রী বিতরণ, প্রয়োজনীয় ক্ষেত্রে অসুস্থ রোগীদের জরুরিসেবা দেওয়া ও অন্যান্য মানবিক কার্যক্রমের মাধ্যমে র‌্যাব মানুষের আস্থা ও অফুরন্ত ভালোবাসা অর্জন করেছে।

সাগর-রুনি হত্যা মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে র‌্যাব ডিজি বলেন, আপনারা জানেন মামলাটি আমাদের কাছে তদন্তাধীন রয়েছে। যথাযথ গুরুত্বের সঙ্গে মামলাটি আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হলে আমরা আদালতে যথাযথ প্রতিবেদন পেশ করবো।

মামলাটির তদন্ত করতে এত সময় প্রসঙ্গে তিনি বলেন, র‌্যাবের সক্ষমতা কম এ কথা আমি বলবো না। সব মামলার ক্ষেত্রে যে আমরা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করতে পেরেছি এটা কিন্তু না। যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করে যাচ্ছি। এর থেকে বেশি সময় ধরে ও অনেক মামলা বিভিন্ন সংস্থার কাছে তদন্তাধীন রয়েছে।

র‌্যাব জঙ্গি দমনে প্রশংসনীয় অবদান রেখে চলছে জানিয়ে র‌্যাব প্রধান বলেন, প্রতিষ্ঠা থেকে আমরা দুই হাজার ৫৫১ জন জঙ্গি গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জঙ্গি দমনে বিগত সময়ের অভিজ্ঞতায় হলি আর্টিজানে জঙ্গি হামলায় প্রাথমিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সামনে থেকে নেতৃত্ব দেয় র‌্যাব। হলি আর্টিজানের হামলার আসামিদের গ্রেফতারে র‌্যাবের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।

জঙ্গিদের কার্যক্রম দুর্বল হলেও মাঝে মধ্যে র‌্যাবের বা বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গিরা গ্রেফতার হচ্ছে। জঙ্গি গোষ্ঠী থেকে আমরা এক ধাপ এগিয়ে আছি। সাইবার সক্ষমতা কাজে লাগিয়ে আমরা সাইবার জগতে জঙ্গি কার্যক্রমের মনিটরিং করছি। যখনই আমরা তথ্য পাচ্ছি তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনছি।

বাংলাদেশে জঙ্গি সংগঠনের সঙ্গে বাইরের কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে যে জঙ্গিরা আছে তারা হোম গ্রোন। বিদেশি জঙ্গিদের সঙ্গে যোগাযোগের এখনো কোনো তথ্য আমরা পাইনি। আমাদের দেশের জঙ্গিরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে এবং দেশের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে সংঘটিত হওয়ার চেষ্টাকালে আমরা খবর পেয়ে যাচ্ছি। তখনি তাদের গ্রেফতার করছি। এর ফলে আর কোনো বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা দেশে ঘটছে না।

হলি আর্টিজানের মতো এ রকম আরও কোনো ঘটনা ঘটলে সে ক্ষেত্রে ওই ঘটনা মোকাবিলায় র‌্যাবের সক্ষমতা জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, এখন তাদের সেই ক্যাপাসিটি আছে বলে মনে করি না। তবে যেকোনো ধরনের হামলার জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি। এ মুহূর্তে তাদের এ ধরনের হামলা করার সামর্থ্য নেই বলে আমরা আত্মতুষ্টিতে ভুগি না। আমাদের নিজেদের প্রশিক্ষণ এবং যে ধরনের প্রযুক্তিতে তাদের আমরা চিহ্নিত করতে পারি সেগুলো বাড়ানোর কাজ প্রতিনিয়ত করে যাচ্ছি। আমরা আশা করি যেকোনো ধরনের হামলার চেষ্টা করা হলে অনেক আগেই আমরা সেটা প্রতিহত করতে পারবো।

শনিবার, ১৯ জুন, ২০২১

মাত্র ২৮ ঘণ্টায় নির্মাণ করা হল ১০তলা ভবন

মাত্র ২৮ ঘণ্টায় নির্মাণ করা হল ১০তলা ভবন

 



ছোটবেলায় আমরা অনেকেই ঐকিক নিয়মের অঙ্ক কষেছি। যেমন, একতলা একটা বাড়ি বানাতে যদি ২০ দিন সময় লাগে, তা হলে ১০ তলা বাড়ি বানাতে কত সময় লাগবে? নিশ্চয়ই আরও বেশি সময় লাগবে! কিন্তু গণিতের সেই হিসেবকে ‘উল্টে’ দিয়ে মাত্র এক দিনেই ১০ তলা বাড়ি বানিয়ে ফেলল চীন!

শুনতে অবাক লাগলেও সম্প্রতি দেশটির চাঙসা শহরে ২৮ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে ১০ তলা বাড়ি তৈরি করেছে ব্রড গ্রুপ নামে একটি সংস্থা।

এত অল্প সময়ে তা-ও আবার গগনচুম্বি বাড়ি! কী করে সম্ভব হল? এ প্রশ্নের জবাবে সংস্থাটি জানিয়েছে, আগে থেকেই পরিকল্পনামাফিক পুরো কাঠামো তৈরি করা হয়েছিল বাড়িটির। সেগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়িটি তৈরি করা হয়েছে। কাঠামো আগে থেকেই তৈরি থাকাতে সময়ও বেঁচেছে। ফলে এক দিনের মধ্যেই পুরো বাড়িটি দাঁড় করিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন।

তবে সংস্থাটি অভয়ও দিয়েছে, এত অল্প সময়ের মধ্যে বানানো হলেও বাড়িটি যথেষ্ট মজবুত এবং ভূমিকম্পন প্রতিরোধী। তা ছাড়া বাড়ির প্রতিটি অংশ খুলে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া যাবে।

সূত্র: আনন্দবাজার