শনিবার, ৭ মে, ২০২২

ভালুকায় সংবাদ সম্মেলন




মো: শাহিদুজ্জামান (সবুজ) 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ইউপি চেয়ারম্যানের ছেলে আশিক আমিন খানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিহাব আমিন খান। শনিবার (৭ মে) দুপুর স্থানীয় যুবলীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মো. শিহাব আমিন খান বলেন, একটি কুচক্রীমহল তাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার জন্য তার ছেলে আশিক আমিন খানকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি ওই মামলাটি প্রত্যাহারের দাবি জানান।


এ সময় উপস্থিত ছিলেন- ভালুকা উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দসহ অনেকেই।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য