রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

ভালুকায় আগুনে পোড়া অজ্ঞাত লাশ উদ্ধার

 


ভালুকায় আগুনে পোড়া অজ্ঞাত লাশ উদ্ধার 

মো: সাহিদুজ্জামান (সবুজ) 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা হবিরবাড়ী বেলাশিয়াপাড়া ধলেরচাম নামক জঙ্গল থেকে আগুনে পোড়া অজ্ঞাত পরিচয়ে এক লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। জানাযায়, গতকাল ওই এলাকার আজিজুল হকের পতিত জমিতে এলাকাবাসী আগুনে পোড়া অজ্ঞাত পরিচয়ের পুরুষ (২০) এর মরদেহটি দেখে থানা পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশ তদন্ত অফিসার ইনচার্জ মো: সজীব রহমান জানান, মরদেহটির বেশির ভাগ অংশ পোড়ার কারণে পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং ৩০২/২০১/৩৪) রুজু করা হয়েছে এবং মরদেহটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 




শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য