শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

তারাকান্দায় হামলার প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

 



৪র্থ ধাপে ইউপি নির্বাচনে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ৭নং রামপুর ইউপি নির্বাচনে হামলার প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী, সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ এমরান হোসেন আকন্দ। তার নির্বাচনী অফিস ভাঙচুর, মটরসাইকেলে অগ্নিসংযোগ ব্যানার ছিড়ে ফেলা, কর্মীদের ওপর হামলা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে শেষে শুক্রবার বিকালে স্থানীয় চারিয়া বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।


স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোঃ এমরান হোসেন আকন্দ তার লিখিত বক্তব্যে জানান, প্রতীক বরাদ্দের পর থেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুর রহমান বুলে নেতৃত্বে বিনা উসকানিতে গতকাল দিবাগত রাতে তার নির্বাচনী অফিস ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
এছাড়াও নির্বাচনী প্রচারকেন্দ্র, মাইক, চেয়ার-টেবিল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। একই সঙ্গে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে ও তার কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

প্রতিদিন রাত ৮টার পর ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে এলাকায় শোডাউন করে এবং আনারস প্রতীকের নির্বাচনী ব্যানার, পোস্টার ছেঁড়াসহ সমর্থকদের ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে। এমতাবস্থায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য