মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

৩৩ দিনে ১৭২ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পর থেকে এ পর্যন্ত ৩৩ দিনে রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে বিভিন্ন অপরাধে ১৭২ জনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার এসব তথ্য জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। তিনি জানান, ২৯ সেপ্টেম্বর মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১১৪ জন সন্ত্রাসী ও মাদক-চোরাচালানসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, এসব অভিযানে ১১ হাজার ২৯৪টি ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড ৭.৬২ রাইফেলের গুলি, ১৪টি রামদা, পাঁচটি হাসুয়া, একটি কিরিজ, ১২টি দা উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মজুত করে রাখা ৬০০ কেজি চাল, ৮৯ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত ১০ জন হয়েছে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার নাইমুল হক।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চলবে। কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না।

সূত্র:ডেইলি বাংলাদেশ/




এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। 

তাই কোন খবর নিয়ে আ’পত্তি বা অ’ভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।


 



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য