বুধবার, ২০ অক্টোবর, ২০২১

সিলেটের আবাসিক হোটেল থেকে ৯ নারী-পুরুষ গ্রেফতার

 



সিলেট নগরীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে সুরমা মার্কেটের নিউ সুরমা হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় হোটেলের মালিক ও ম্যানেজার পালিয়ে যায়।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার আশরাফুল্ল্যা তাহের জানান, ওই ৯ জনকে গ্রেপ্তারকালে হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) কৌশলে পালিয়ে যান। এরা পরস্পরের যোগসাজশে হোটেলে মেয়েদের দিয়ে যৌনবৃত্তি করাতো।

‘গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ইমন মিয়া (২৬), তুহিন আহমদ (২৪), গোলাম রাব্বানী (৩৬), লাবণ্য আক্তার (২৫), সাথী আক্তার (২৪), শেফালী বেগম (২৫), জ্যোৎস্না আক্তার (২৫), নয়ন মণি (২৬) ও জেরিন আক্তার তারিন (২৩)।’

হোটেল মালিক ও ম্যানেজারসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য