ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ-সারা দেশ জুরেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে বিশিষ্ট শিক্ষানুরাগী ও আওয়ামীলীগ নেতা ও রাজনীতিবিদ, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি,দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী,ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজের অধ্যাপক মনোয়ার হোসেন রবিন।তিনি মেদুয়ারীতে একজন উদীয়মান ব্যাক্তিত্ব অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন।দীর্ঘ সমাজ সেবার আলোকে বৈশ্বিক করােনার শুরু লগ্ন থেকে তিনি সাধ্য অনুযায়ী মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করেছেন।বর্তমানে তিনি মানুষের সেবায় উৎসর্গ হয়ে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী হয়ে ইউনিয়নের সবকটি ওয়ার্ডই গিয়ে মানুষের দোয়া ও গণসংযোগ যাচ্ছেন।স্থানীয়রা জানান,তিনি আমাদের বিপদে-আপদে যখনই চাই আমরা পাশে পাই।জনপ্রিয় এই মানুষটিকে দলমত নির্বিশেষে মেদুয়ারীর উন্নয়নের স্বার্থে রবিনকে চেয়ারম্যান হিসেবে চাই।অধ্যাপক মনোয়ার হোসেন রবিন জানান,আমাকে যদি জনগণ ঐক্যবদ্ধ ভাবে সাপোর্ট করে এবং দল মনোনয়ন দেয় আমি নিশ্চিত জনগণ সেবা করার সুযােগ হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকাবাসীর সেবা ও সুখে দুঃখে থাকব ইনশাআল্লাহ।অধ্যাপক রবিন বলেন আমি মেদুয়ারীবাসীর সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে সকলের ভালেবাসা ও সমর্থন কমনা করছি।
শনিবার, ৯ অক্টোবর, ২০২১
Author: Sangbadtv24
[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য