শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

যমুনায় ডুবে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর

 



বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে যমুনা নদীতে ডুবে মোসাব্বির হোসেন ফাহিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি দিনাজপুর মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার সকালে উপজেলায় যমুনা নদীর দীঘলকান্দি গ্রামের অংশে এ ঘটনা ঘটে। মৃত মোসাব্বির গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের ফজলুল করিমের ছেলে।

সারিয়কান্দি থানার এসআই মাহবুব হাসান বলেন, শুক্রবার মোসাব্বির তার বন্ধুদের সঙ্গে সারিয়াকান্দি উপজেলায় তার নানা বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে তিনি বন্ধুদের নিয়ে যমুনায় গোসেল করতে নামেন। এ সময় নদীতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মোসাব্বিরের মরদেহ উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য