শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

খেলার সময় পানিতে ডুবে মরলো ভাই-বোন

 



ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে আয়েশা আক্তার ও স্বাদ নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আয়েশা আক্তার ও স্বাদ ওই গ্রামের আজাদ ভূঁইয়ার সন্তান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে তারা দুইজন খেলা করছিল। হঠাৎ করে দুই ভাই-বোন পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুর রহমান বিষয়টির সত‍্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে অতিরিক্ত পানি খাওয়ায় হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছেন।

ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য