বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

বাবাকে বিষ খাইয়ে হত্যায় ব্যর্থ হওয়ার পর ভাড়াটে খুনি দিয়ে খুন করাল মেয়ে!

 


বাবাকে বিষ খাইয়ে হত্যায় ব্যর্থ হওয়ার পর ভাড়াটে খুনি দিয়ে খুন করাল মেয়ে!


পরিবারিক বিরোধ বা সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায়শই বাবা-মা ভাই-বোনসহ নিকটাত্মীয়দের হত্যার খবর আসে গণমাধ্যমে। তবে সম্প্রতি এক নারী তার বাবাকে হত্যা করার জন্য যা করলেন তা সত্যিই নজিরবিহীন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ জানিয়েছে, সিরিয়ার ওই নারী তার বাবাকে খুন করতে এতটাই বেপরোয়া ছিলেন যে এই কাজের জন্য তিন ডাকাতকে বাড়িতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছিলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই নারী প্রথমে বাবাকে বিষ প্রয়োগে খুন করার চেষ্টা করেন। কিন্তু প্রাণে বেঁচে যান বাবা। এরপরই ওই তিন ডাকাতের শরণাপন্ন হন তিনি। তারা ওই নারীর বাবাকে গুলি করে হত্যা করার প্রতিশ্রুতি দেন। তবে বিনিময়ে তাদের ডাকাতি করতে দিতে হবে বলে শর্ত দেয় ডাকাতদল।

এরপর ওই তিন ডাকাত ২৮ সেপ্টেম্বর ওই বাড়িতে ডাকাতি করতে যায়। সে সময় গুলি করে মেয়েটির বাবাকে হত্যা করা হয়।

তবে গুলির শব্দে স্থানীয়রা চলে আসায় তারা আর ডাকাতি করতে পারেননি বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

ওই ঘটনার তদন্তে পুলিশ নিহত ব্যক্তির মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এ ব্যাপারে পরস্পরবিরোধী বক্তব্য দেন। এ মেয়েটির অসংলগ্ন আচরণের কারণে পুলিশের সন্দেহ হয়।

পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মেয়েটি বাবাকে হত্যার জন্য ভাড়াটে খুনিদের শরণাপন্ন হওয়ার বিষয়টি স্বীকার করেন। এ সময় বিষ প্রয়োগে বাবাকে হত্যা করতে ব্যর্থ হওয়ার বিষয়টিও পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

তিন ডাকাত ও মেয়েটিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন মেয়েটি বাবাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র:ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য