চট্রগ্রাম পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর চারতলা একটি বাসা থেকে মা ও দুই সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১৫ অক্টোবর) শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইসমাইল কলোনির এস এস হাউজ নামে একটি ভবন থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মা সুমিতা খাতুন,তার মেয়ে তানজিনা মুন,ছেলে শান বাবু।নিহতদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকসা গ্রামে। এই বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘একটি ভবন থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আত্মহত্যা করা মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।‘ ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান।
সূত্র:deshergarjan
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য