শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

আইস-ইয়াবাসহ গ্রেপ্তার জামাই-শাশুড়ি গ্রেপ্তার

 


রাজধানীর ধানমন্ডি থেকে ১ কোটি টাকার আইস ও ইয়াবাসহ গ্রেপ্তার জামাতা-শাশুড়িকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন-আরাফা আক্তার ও রবিন।

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় এ দুই আসামিকে আজ শুক্রবার (১৫ অক্টোবর) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

গত (১৪ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধানমন্ডি সার্কেল ইন্সপেক্টর মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ধানমন্ডির একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে আরাফা আক্তার ও তার জামাতা রবিনকে আটক করা হয়।

এর আগে আরাফা খাতুনের স্বামীকেও মাদকের মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে আছেন।

সূত্র:deshergarjan



শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য