বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

বিদ্যুৎস্পৃষ্ট নাতনিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদিরও

 


জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-ঐ গ্রামের মানিক চন্দ্র শীলের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পূজা রানী ও তার দাদি সুমতি রানী।

পারিবারিক সূত্র জানায়, পূজা রানী বিকেলে গরুর জন্য বাড়ির পাশে ঘাস কাটতে যায়। ঐ সময় বৃষ্টি ও বাতাস শুরু হলে বিদ্যুতের একটি খুঁটি ভেঙে পড়ে। এতে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে পূজা। এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয় লোকজন চিৎকার শুরু করে। ঐ সময় নাতনিকে বাঁচাতে ছুটে যান দাদি। পরে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর শিউলি বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র:ডেইলি বাংলাদেশ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য