বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

আগের ধর্ষণের ভিডিও দেখিয়ে বিয়ের পরও ধর্ষণ



নোয়াখালীর বেগমগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক নারীকে কৌশলে ধর্ষণ ও ভিডিও ধারণ, সেই ভিডিও দেখিয়ে বিয়ের পরও ধর্ষণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার বিকেলে ভুক্তভোগী ওই গৃহবধূ এ ঘটনায় বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন ওরফে আরিফের সঙ্গে বেগমগঞ্জ উপজেলার ওই নারীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। দেলোয়ার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং কৌশলে ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে রাখে।

ওই নারীর বিয়ের পর মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এবং দেলোয়ার আবারও তাকে ধর্ষণ করে। ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় সে। এরপরও হুমকি দিতে থাকে।

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য