ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের লোনহালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফের (৭৫) মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় লোনহালা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত উপস্থিতিতে পুলিশ সদস্যরা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফকে গার্ড অব অনার দেন। তাঁর কফিনে জাতীয় পতাকা ও ফুলের তুরা দিয়ে এক মিনিট নিরবতা পালন করে রাস্ট্রীয় মর্যদা দেওয়া হয়।পরে জানাজা অনুষ্ঠিত হয়।
বার্ধক্য জনিত কারণে গত সোমবার সন্ধ্যা ৬ টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মো. আব্দুল লতিফ। তিনি স্ত্রী ও দুইমেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য