বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

তারাকান্দায় গায়ে কেরোসিন ঢেলে মহিলার আত্মহত্যা

 




ময়মনসিংহের তারাকান্দায় ষাটোর্ধ্ব মহিলা শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে আত্নহত্যার চেষ্টার ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।এই ঘটনায় মহিলাটির শরীরের ৫০ শতাংশের বেশী অংশ পুড়ে গেছে বলে ধারণা করছেন স্বজনসহ ঘটনাস্থলে আসা দর্শণার্থীরা।আশঙ্কাজনক অবস্থায় মহিলাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করালে শ্বাসনালী পুড়ে যাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুভরণ করে।


জানা গেছে,তারাকান্দা উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়নের বকশীমূল গ্রামের মইদুল ইসলাম ওরফে মজু মিয়ার স্ত্রী ছুলেমা খাতুন ছুলে(৬৫)আজ ১২ আগষ্ট সকালে আনুমানিক সাড়ে ৯ টার সময় নিজ ঘরের দরজা আটকে শরীরে দাহ্য পদার্থ কেরোসিন  ঢেলে আগুন দিয়ে আত্নহত্যার চেষ্টা করে বলে জানান স্বজনরা।আগুনের তীব্রতা বেড়ে গেলে মহিলাটির আর্তচিৎকার শুনে বাড়িতে থাকা লোকজন দৌড়ে গিয়ে ঘরের দরজা বন্ধ পায়। ঘরের দরজা খুলে মহিলাটিকে উদ্ধার করা সম্ভব না হলে অন্য ঘরের সিলিংয়ের মাধ্যমে অনেক চেষ্টা করে ভিতরে ঢুকে গৃহবধূকে উদ্ধার করে ভাতিজা জীবন এবং নাতি সূজন।পরে তারা জরুরি ভিত্তিতে মহিলাটিকে এ্যাম্ভুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করে।


এই বিষয়ে মহিলার ছেলে রফিকুল ইসলাম (৫০) বলেন,আমার মায়ের শরীরের বেশীর ভাগ অংশই পুড়ে গেছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তারগণ তাকে ঢাকা বার্ণ ইউনিটে স্থানান্তর করেছেন।আমরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুমুখে পতিত হন।


এই বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের এর সাথে কথা বললে তিনি জানান,ঘটনাটি শুনেছি এবং থানা পুলিশের এসআই আব্দুস সবুরকে ঘটনাস্থলে পাঠিয়েছি,কেউ বাদী না হলে অপমৃত্যুর মামলা রুজু করা হবে।


স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান যে,মহিলাটি স্থানীয় বাজারে পিঠার দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতো।পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে সকলেই ধারণা করছেন।




শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য