শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

মাদরাসাছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ২ বৃদ্ধের পালাক্রমে ধর্ষণ

 


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে শুক্রবার  দুপুরে আদালতে পাঠায় পুলিশ।



গ্রেফতার হলেন উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে গোলাম হোসেন ও একই গ্রামের নুর কবিরের ছেলে ওমর আলী ।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, গোলাম হোসেন ও ওমর আলী ওই কিশোরীকে ধরে নিয়ে পাটক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত গোলাম হোসেন ও ওমর আলীকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য