শনিবার, ১০ জুলাই, ২০২১

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

 


ময়মনসিংহ- নেত্রকোণা মহাসড়কের তারাকান্দা থানার গজলপুর (খিচা টাংনিং পয়েন্ট) নামক স্থানে এক মমার্ন্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় আরিফ আহমেদ (২৫) ও আরোহী আরাফাত ইসলাম আনান(২৪) নামে দুই ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।




শনিবার ১০ জুলাই দুপুর ১২টার সময় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আরিফ আহমেদ নান্দাইল উপজেলার মৃতঃ আব্দুল হালিমের পুত্র ও অপরজন আরাফাত ইসলাম নেত্রকেণা সদরের হোসেন আলীর পুত্র ।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, দুপুর ১২ টার দিকে বেলতলি তাদের প্রোটিন সোর্স খামার থেকে মোটরসাইকেল যোগে তারাকান্দা থানার গজলপুর মা অটোরাইস মিলে যাওয়ার পথে রাইস মিলের অল্প দূরে খিচা টারনিং পয়েন্টে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলেই পৌঁছে লাশ উদ্ধার করে। তিনি জানান প্রশাসনের অনুমতি সাপেক্ষে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আরাফাত ইসলাম আনান ময়নসিংহ জেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক ড.সামিউল আলম লিটনের ভাগিনা।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য