বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

মৃত প্রেমিকের শরীর থেকে শুক্রাণু নিয়ে অন্তঃসত্ত্বা তরুণী

 


প্রায় আট বছর প্রেমের পর সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন তারা। তখনই দুর্ঘটনায় মৃত্যু হয় প্রেমিকের। প্রেমিকা তারপরই ঘটালেন বিস্ময়কর কাণ্ড। মৃত প্রেমিকের শুক্রাণু দিয়েই তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন।

চলতি বছরের অক্টোবরে তাদের সেই সন্তান পৃথিবীর আলো দেখবে বলে জানিয়েছেন এলিডি ভ্লাগ নামের ওই নারী।

সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে এলিডি নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, বুব্বা চ্যাম্প তুমি অক্টোবরে আসছো। তোমার বাবা এবং আমি বহু বছর ধরে তোমাকে পৃথিবীতে আনার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন হঠাৎ অনিশ্চয়তা তৈরি করেছিল দুর্ঘটনা। চাম্পি তুমি আবার পৃথিবীতে ফিরে আসছো। এ রকম উত্তেজনা আমার আগে কখনও হয়নি।

প্রেমিকার দাবি, প্রেমিকের মৃত্যুর পরই তার দেহ থেকে শুক্রাণু সংগ্রহ করেছিলেন তিনি। সেই শুক্রাণুর সাহায্যেই তিনি ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে অন্তঃসত্ত্বা হয়েছেন।

এলিডি ভ্লাগ অস্ট্রেলিয়ার বিখ্যাত অলিম্পিয়ান অ্যালেক্স পুলিনের বান্ধবী ছিলেন। অ্যালেক্স দু’বার ওয়ার্ল্ড স্নোবোর্ড চ্যাম্পিয়নশিপও জিতেছেন। গত বছর জুলাইয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় তার।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য