শনিবার, ১৯ জুন, ২০২১

গভীর রাতে শরীর মালিশের কথা বলে ছাত্রকে যৌন নিপীড়ন

 



লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শাহাদাত হোসেন নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার শাহাদাত উপজেলার তাহযীবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও রামগঞ্জ পৌর শহরের আবদুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগ এনে শাহাদাতের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রের বাবা। পরে মাদরাসা থেকে শাহাদাতকে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে নিজের দায় স্বীকার করেন তিনি।

শাহাদাত বলেন, ‘আমি বিবাহিত। আমার একটি কন্যা সন্তানও রয়েছে। শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই ছাত্রের সঙ্গে ভুল করেছি।’

ভুক্তভোগী ছাত্রের মা জানান, জানুয়ারিতে মাদরাসার হেফজ বিভাগে তার ছেলেকে ভর্তি করান। গত এক মাস ধরে গভীর রাতে মাঝে মধ্যে মাথা ও শরীর মালিশ করার কথা বলে তার ছেলেকে নিজ কক্ষে ডেকে নিতেন শাহাদাত। এরপর তাকে যৌন হয়রানি করতেন।

এসব ঘটনা কাউকে না বলতে ছাত্রকে শপথও করান শাহাদাত। গত মঙ্গলবার বিকেলে মাদরাসার তিন তলার কক্ষে নিয়ে ফের ওই ছাত্রকে যৌন নিপীড়ন করেন তিনি। পরে বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে গিয়ে মাকে সব জানায় শিশুটি।

এ ঘটনার বিচার চেয়ে শুক্রবার বিকেলে মাদরাসার পরিচালনা কমিটির কাছে অভিযোগ দেন ওই ছাত্রের মা। এতে তাৎক্ষণিক মাদরাসার অধ্যক্ষ আব্দুল বাতেন ওই শিক্ষককে বরখাস্ত করেন। একই সঙ্গে ছাত্রের মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন।

রায়পুর পৌরসভার কাউন্সিলর আবু নাসের বাবু বলেন, বছরের শুরুতেও মাদরাসায় এ ধরনের আরো একটি ঘটনা ঘটিয়েছেন ওই শিক্ষক। আরেক ছাত্রকে বেত্রাঘাত করে জখম করার ঘটনায় তোলপাড় হয়েছিল। এমন কলঙ্কজনক ঘটনায় তার কঠোর শাস্তি দাবি করছি।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ছাত্রের ওপর নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। মাদরাসা শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য