চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মো. হাবিবুল্লাহ ওরফে হাবিব নামে এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।
এর আগে, শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাবিব পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বাজার এলাকার চুন্নু মিয়ার ছেলে।
এএসপি বলেন, মাদক বেচাকেনার সংবাদে পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হাবিবকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এএসপি নুরুল আবছার আরো বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান হাবিব। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য