বুধবার, ৩০ জুন, ২০২১

ব্যাংক লেনদেনের নতুন সূচি, বন্ধ রোববারও

 



দেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের সময়ে ব্যাংক লেনদেন চলবে সাড়ে তিন ঘণ্টা। লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সর্বাত্মক লকডাউনে শুক্র-শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে। বাকি দিনগুলোতে ব্যাংকিং কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০ টা থেকে দেড়টা পর্যন্ত।

বৃহস্পতিবার থেকে রোববার ৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে ব্যাংক। আগামীকাল ১ জুলাই, ব্যাংক হলিডে। এ জন্য কাল ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে চার দিন ছুটি থাকছে ব্যাংকে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য