ঢাকার সাভারস্থ আশুলিয়ার শ্রীপুর পাগলা মার্কেট এলাকায় ইসরাঈল হোসেন (২৯) নামের এক যুবক লাবনী আক্তার (২০) নামের এক পোষাককর্মীকে বিয়ে করেন ২৮ মে, ২০২১ তারিখে। কিন্তু মাত্র এক সপ্তাহের মাথায় গত ৩ জন্য ন, ২০২১ তারিখে নববধূ তার পূর্বের প্রেমিকের হাত ধরে পালিয়ে যান! যাবার সময় স্বামীর ব্যবসার জন্য ঘরে রাখা নগদ ৩ লাখ টাকা, ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার ও দুইটি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যান নববধূ।
বিষয়টি নিয়ে আশুলিয়া থানায় গত ১০ জুন, ২০২১ তারিখে একটি অভিযোগ দায়ের করেন স্বামী ইসরাঈল হোসেন।
আশুলিয়া থানার অভিযোগ থেকে জানা যায়, গত ৩ জুন, ২০২১ তারিখে সকাল ৯টার দিকে বাদী ইসরাঈল হোসেন এর স্ত্রী নববধূ লাবনী আক্তার তার পূর্বের প্রেমিক রাকিব হোসেনের সাথে পালিয়ে যায়। যাবার সময় ঘরে রক্ষিত নগদ ৩ লাখ টাকা, স্বর্ণ অলঙ্কার ও দুইটি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়। পরে নিজের স্ত্রীকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ করেন।
বাদী ইসরাঈল হোসেন আরও জানান, যদি কেউ তার পলাতক স্ত্রীর কোনো খোঁজ পান তবে তার ০১৬০১২২০২০৩ মোবাইল নাম্বারে জানালে তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।
এব্যাপারে আশুলিয়া থানায় দায়েরকৃত অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সামিউল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিবাদী লাবনী আক্তার এর অবস্থান জানার চেষ্টা করছি।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য