বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে ২০ বসত ঘর। রবিবার (২৭ জুন) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরী ৯নং ওয়ার্ড দাস পাড়া গনেশ সর্দ্দারেরর বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো, মোস্তাফিজুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে দয়াল দাস, নেপাল দাস, নুপুর দাস, ঝুমুর দাস, মিন্টু দাস, কমল দাস, টিটু দাস, পলাশ দাস, কাজল দাস, রূপন দাস, সুজন দাস, রামু দাস, রতন দাস, রুবেল দাস, সুজিত দাস, বিজয় দাস, রাজু দাস, অসিম দাস, সঞ্জয় দাস, ও টুবেল দাসের বসত ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন।এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য