রফিকের বয়স ৫০ পার হলেও বিয়ে করেছেন তিনটি। তবু মন ভরেনি তার। সংসার জীবনে সামান্য বিষয় নিয়েই স্ত্রীদের করতেন মারধর। একপর্যায়ে একে একে তিন স্ত্রীকেই তালাক দিয়ে দেন। এরপর একা হয়ে পড়েন রফিক। তবে শেষমেশ ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার করেন এ বৃদ্ধ।
ফেনীর সোনাগাজী মডেল থানায় এমনই অভিযোগ এনে রফিকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী কিশোরের মা। অভিযুক্ত রফিক উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের শেখ আহম্মদের ছেলে।
এর আগে ২৩ জুন দুপুরে শেখ আহম্মদের বাড়ির বাগানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রফিক পলাতক রয়েছেন।
ভুক্তভোগীর স্বজনরা জানান, ঘটনার দিন দুপুরে পাখির বাসা ভাঙার কথা বলে ওই কিশোরকে নিজের বাগানে নিয়ে যান রফিক। এরপর সেখানে তাকে বলাৎকার করেন। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালালে মামলা করতে দেরি হয়।
স্থানীয়রা জানায়, রফিক তিনটি বিয়ে করেন। তবে তিন স্ত্রীকেই তিনি নির্যাতন চালাতেন। একপর্যায়ে সবাইকে তালাক দেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় মাতব্বররা সালিশের নামে মীমাংসার চেষ্টা চালান। এ সুযোগে রফিক পালিয়ে যান।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য