মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

প্রতিবেশীর পর এবার দেবরের পুরুষাঙ্গ কাটলেন ভাবি


 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে নিয়েছেন তার ভাবি। রোববার (২৭ জুন) গভীর রাতে উপজেলার কয়ড়ার রতনদিয়া দায়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে।

আহতের বাবা আবদুল কাদের বলেন, রাত সাড়ে ১০টার দিকে মোবাইল সারানোর কথা বলে আকরামকে ঘরে ডেকে নিয়ে যান মমতা খাতুন। এ সময় কাচি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দিলে সে চিৎকার দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখান থেকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো বলেন, গত ২৭ মার্চ একই গ্রামের প্রতিবেশী হায়দার আলীর ছেলে নোমানের পুরুষাঙ্গ কর্তন করেছিল মমতা খাতুন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস বলেন, ভিকটিম হাসপাতালে ভর্তি থাকায় কী কারণে এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ওই নারী আরো একজন যুবকের পুরুষাঙ্গ কর্তন করেছিলেন বলে শুনেছি। ওই সময়েও বিষয়টি পুলিশকে না জানিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য