মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বিরামপুরে ফেন্সিডিলসহ দম্পতিকে আটক



 দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়িতে ফেন্সিডিল বিক্রির অভিযোগে আতিয়ার রহমান ও লাভলী বেগম নামের এক দম্পতিকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে আতিয়ার রহমান (৩৫) ও তার স্ত্রী লাভলী বেগম (২৮) কে আটক করা হয়। আতিয়ার রহমান ওই গ্রামের আজিজুল মিস্ত্রির ছেলে।

বিরামপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) নূর আলম সিদ্দিক জানান, আতিয়ার রহমান ও তার স্ত্রী লাভলী দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে ফেন্সিডিল বিক্রি করে আসছেন এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। পরে সঙ্গীয় নারী পুলিশকে নিয়ে বাড়িটি তল্লাশি করা হয়।

এসময় আতিয়ার ফেন্সিডিল ভর্তি একটি ব্যাগ নিয়ে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার স্ত্রী লাভলী বেগমের দেহ তল্লাশি করে শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ বোতল ফেনসিডিল এবং আতিয়ারের কোমরে থাকা ৭০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, নিজ বাড়িতে ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের অভিযোগে আতিয়ার রহমান ও লাভলী বেগম নামের দম্পতিকে আটক করা হয়েছে। তাদের শরীর এবং ব্যাগে থাকা ৩৫ বোতল ফেন্সিডিল ও বিক্রয়ের নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ওই দম্পতির নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য